শিক্ষাই প্রথম, বাল্য বিবাহকে না বলুন। ১৮ বছরের আগে মেয়ে এবং ২১ বছরের আগে ছেলেদের বিয়ে নয়। জীবন একটাই, তাকে ভালবাসি। মাদক কে না বলি। এই শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১১ টায় বাল্য বিবাহ রোধ, শিক্ষা ও সামাজিক গণসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা গভর্ণ্যান্স প্রজেক্ট জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান, সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাজেদা বেগম, সৈয়দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সুরমা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, মহিলা ইউ/পি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। (প্রেস বিজ্ঞপ্তি)


