সৈয়দ আবুল কাশেম মিন্টুর মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মিন্টুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
বুধবার জেলা জাতীয় যুব সংহতি’র সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন অভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক  
 আবু নসর অহিদ কনা, সাবেক যুগ্ম সম্পাদক এইচ.এম ফারুখ আহমদ, সাবেক দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মাস্টার, কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম সম্পাদক অ্যাড. নাজমুল হুদা হিমেল, জেলা ছাত্র সমাজের সভাপতি সজিব আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পবিরারের প্রতি গভীর সমবেতনা জানান।
উল্লেখ্য, সৈয়দ আবুল কাশেম মঙ্গলবার সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন।
প্রেস বিজ্ঞপ্তি