সোনালী ব্যাংকের সঙ্গে সরকারি কলেজের চুক্তি

স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনের জন্য সোনালী ব্যাংক লিমিটেড ও সুনামগঞ্জ সরকারি কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংকের সুনামগঞ্জ আঞ্চলিক অফিস’এর সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, সিলেট সোনালী ব্যাংকের জেনারেল ম্যানাজার মো. জামাল উল্লাহ্, সোনালী ব্যাংক, সুনামগঞ্জ অঞ্চলের সহকারী মহা ব্যবস্থাপক সুজাদুল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ রজত কান্তি সোম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক’ এর মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি ম্যানাজার দোলন কান্তি চক্রবর্তী, হবিগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার সমির কুমার বিশ্বাস, সিলেটের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরান উল্লাহ্, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাজিনুর রহমান, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারী অধ্যাপক রামানুজ রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে লেনদেন করতে সুবিধা হবে। আগে কলেজের বিভিন্ন ফি দিতে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। হাওরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন ফি শিক্ষার্থীরা ঘরে বসেই এখন সোনালী ব্যাংকের মাধ্যমে প্রদান করতে পারবেন।