স্টাফ রিপোর্টার
সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সোনালী ব্যাংক সুনামগঞ্জের সম্মেলন কক্ষে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জ পৌর কলেজ ও ইসলামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের সকল প্রকার ফি এবং অন্যান্য সকল চার্জ ডিজিটাল ভাবে অনলাইনে গ্রহণের চুক্তি হয়। কলেজেগুলোর পক্ষে স্বাক্ষর করেন কলেজের অধ্যক্ষ মো শেরগুল আহমেদ ও মো. সাজিনুর রহমান। সোনালী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক লি. সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য।
সোনালী ব্যাংক লি. সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য’র সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার দেবদিপ্তী দেবী ঝুমু’র সঞ্চালনায় চুক্তিপত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংক সিলেট অফিসের জেনারেল ম্যানেজার মো. জামান মোল্লা। তিনি বলেন, সোনালী ব্যাংক ৩৭টি সেবার বিনিময়ে কোনো চার্জ নেয় না। এছাড়া বাকি যে সেবাগুলো দেয়া হয় তার জন্য নামমাত্র ফি নেয়া হয়। আজকের এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের কষ্ট অনেকটা লাঘব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ মো শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার শাখা প্রধান এজিএম হানিফ মো. সালাহ উদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আতিকুল ইসলাম, পৌর কলেজের সহকারী অধ্যাপক ও বাকবিশিশ সুনামগঞ্জ জেলা সভাপতি শুভঙ্কর তালুকদার মান্না, বাকবিশিশ সাধারণ সম্পাদক ও ইসলামগঞ্জ কলেজের সিনিয়র প্রভাষক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, সুনামগঞ্জ
পৌর কলেজের প্রভাষক কাঞ্চন বৈদ্য প্রমুখ।
- ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হলেন পরিকল্পনামন্ত্রী


