সোনালী ব্যাংকের সুনামগঞ্জ শাখায় এটিএম বুথ চালু

স্টাফ রিপোর্টার
গ্রাহকদের সুবিধার্থে সোনালী ব্যাংক লি. এর সুনামগঞ্জ প্রধান শাখায় এটিএম বুথ চালু করা হয়েছে। ডিএস রোডের ব্যাংকের নিচ তলায় প্রবেশ দ্বারে এটিএম বুথ চালু করা হয়। রবিবার সন্ধ্যা ৬ টায় এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক সুনামগঞ্জ অঞ্চলের এজিএম বাসুদেব দাস। এসময় সোনালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
সোনালী ব্যাংক লি. এর সুনামগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক শেখ মোহাম্মদ সুজাদুল হক জানান, ব্যাংকের প্রবেশ পথে নিচ তলায় এটিএম বুথ চালু করা হয়েছে। যার ফলে এখন থেকে সোনালী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের গ্রাহকরা এই এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন।