সোনালী ব্যাংক এর ডেপুটি জেনারেল ম্যানেজার হলেন শেখ মোহাম্মদ সুজাদুল হক

স্টাফ রিপোর্টার
সম্প্রতি সোনালী ব্যাংক এর ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন শেখ মোহাম্মদ সুজাদুল হক। তিনি গত দুই বছর ধরে সোনালী ব্যাংক এর সুনামগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান (এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শেখ মোহাম্মদ সুজাদুল হক’র জন্ম ১৯৭৩ সালের ১৭ আগস্ট ধর্মপাশা উপজেলার সেলবরস গ্রামে। তাঁর পিতার নাম আলহাজ্ব শেখ আতিব আলী এবং মাতার নাম মাজেদা বেগম। ১৯৮৯ সাথে তিনি ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি, ১৯৯১ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে (১ম বিভাগ, স্টার) পেয়ে এইচএসসি পাশ করেন। বিএসসি অনার্স (পরিসংখ্যান) সম্পন্ন করেন ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এমএসসিও (পরিসংখ্যান) করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে।
১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি ১৯৯৮ এর মাধ্যমে নির্বাচিত হয়ে অফিসার হিসেবে রূপালী ব্যাংক লিমিটেড এ প্রথম চাকুরিতে যোগদান করেন শেখ মোহাম্মদ সুজাদুল হক। পরবর্তীতে ২০০১ সনে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিট ২০০০ এর মাধ্যমে পুনরায় নির্বাচিত হয়ে সিনিয়র অফিসার হিসেবে সোনালী ব্যাংকে যোগদান করেন। সোনালী ব্যাংকে যোগদানের ১৩ মাসের মধ্যেই শাখা ব্যবস্থাপক হিসেবে প্রথম দায়িত্ব পান তিনি। এরপর সুনামগঞ্জ জেলার বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ সুজাদুল হক।