সোনালী ব্যাংক দোয়ারা শাখার বৈশাখী অফার

স্টাফ রিপোর্টার
সোনালী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে সোনালী ব্যাংক, দোয়ারাবাজার শাখায় বৈশাখী অফার অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেবল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ (অব.) ইদ্রিছ আলী বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের সুনামগঞ্জ অঞ্চলের সহকারী মহা ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  সমুজআলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সলিলেন্দু তালুকদার। উল্লেখ্য সারা দেশে সোনালী ব্যাংক বৈশাখী অফারে ১৪টি এলইডি টেলিভিশন পুরষ্কার দিয়েছে। এরমধ্যে দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও গ্রামের ওমানপ্রবাসী জনৈক মহিলার স্বামী তাইজ উদ্দিন একটি এলইডি টেলিভিশন পুরষ্কার হিসাবে পেয়েছেন। অনুষ্ঠানে তার হাতে অতিথিরা পুরষ্কার তুলে দেন।