স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক পার্লামেন্টারী রাউন্ড টেবিলে যোগ দিতে দিল্লী যাচ্ছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। ক্লাইমেট পার্লামেন্টের আমন্ত্রণে আজ সোমবার (৪ ডিসেম্বর) তিনি দিল্লী যাচ্ছে। আন্তর্জাতিক পার্লামেন্টারী রাউন্ড টেবিলে যোগ দিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এতে। এই গুরুত্বপূর্ণ সভা ৫ এবং ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


