সু.খবর ডেস্ক
ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে নিয়মিত ব্যাটসম্যানদের বাইরে রেখেই মাঠে নামতে হল বাংলাদেশকে। গত দুই দিন ধরে মাঠের বাইরের যুদ্ধে পিছিয়ে থাকা বাংলাদেশকে নেতৃত্ব দেন তামিম ইকবাল। শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে খুব দ্রুত ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল দিনের প্রথম সেশনের চতুর্থ ওভারে এসেই টিম সাউদিকে বাউন্সার ছেড়ে দিতে গিয়ে দুর্ভাগ্যজনক ভাবে গিয়ে কট বিহাইন্ড হন। পাঁচ রান করে ফিরে যাওয়া তামিমের পর ওপেনার সৌম্য সরকারকে সঙ্গ দিতে ক্রিজে আসেন অভিজ্ঞ ডান হাতি মাহমুদুল্লাহ রিয়াদ। দলের স্কোর তখন মাত্র ৭ রান। সেখান থেকে দলকে টেনে নিতে থাকেন রিয়াদ-সৌম্য জুটি। সৌম্য দেখে শুনে খেলে গেলেও রিয়াদ কিউই পেসারদের উপর শুরু থেকে চড়াও হতে থাকেন। তবে শেষ রক্ষা হয়নি রিয়াদের। ইনিংসের ১১তম ওভারে দলীয় ৩৮ রানের সময় ট্রেন্ট বোল্টের ইনসুইংয়ে বেপরোয়া ড্রাইভ করতে গিয়ে কিপারের গ্লাবস বন্দি হন ১৯ রান করা রিয়াদ। উইকেট হারালেও সৌম্য-সাকিবের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। ড্রিংস ব্রেকে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেট ৫৮ রান। ইনিংসের ২৩তম ওভারে এসে দ্রুত ফিফটি তুলে নেন ওপেনার সৌম্য। মাত্র ৫৫ বল খেলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। সৌম্য-সাকিবের ব্যাটে ভর করেই দলের স্কোর দ্রুত শত রানের কোটা পার করে। লাঞ্চ ব্রেকে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১২৮ রান দুই উইকেটে। বিরতির পর একই রান রেটে খেলে যায় দুই বাঁহাতি ব্যাটসম্যান। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে কিউই বোলারদের নাভিশ্বাস উঠিয়ে ছাড়ে সাকিব-সৌম্য। সাকিব আল হাসান ৩৪তম ওভারে এসে আরেকবার বড় পুঁজির ইঙ্গিত দিয়ে অর্ধশত তুলে নেন। ৬৭ বল খরচ করে আরেকটি অর্ধশত তুলে নেন সাকিব। আরেক প্রান্তে থাকা সৌম্য সরকার দারুন খেলে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। কিন্তু ৩৬তম ওভারে এসে বোল্টের বলে ড্রাইভ করতে গিয়ে গ্র্যান্ডহমের ডাইভিং ক্যাচে আউট হন সৌম্য। ১০৪ বলে ১১টি চারের সাহায্যে ৮৬ রানের ইনিংস খেলেন সৌম্য। সৌম্যর বিদায়ের পর সদ্য ক্রিজে আসা সাব্বির রহমান দারুন এক কাভার ড্রাইভে নিজের উপস্থিতি জানান দেন। তবে অতিরিক্ত শট খেলার প্রবনতা কাল হয়ে দাঁড়ায় সাব্বিরের। একই ওভারে ট্রেন্ট বোল্টের বাউন্সারে স্লিপে ক্যাচ দিয়ে আসেন সাব্বির। সাব্বিরের পতনের পর ক্রিজে আসে অভিষিক্ত নাজমুল হাসান শান্ত। তবে সঙ্গী হিসেবে সাকিবকে বেশীক্ষণ পায়নি শান্ত। ব্যক্তিগত ৫৯ রানের সময় টিম সাউদিকে থার্ড ম্যানে খেলতে গিয়ে কিপারের হাতে ধরা পড়েন তিনি। উইকেট পতনের ধ্বংসস্তুূপ থেকে দলকে দারুন ভাবে টেনে তোলে দুই নতুন মুখ নুরুল হাসান সোহান ও নাজমুল হাসান শান্ত। শান্ত দেখে শুনে ছেড়ে খেললেও সোহান বলের মেধা বুঝে রান তুলতে থাকেন। নিয়ন্ত্রিত ব্যাটিং করে দলের স্কোর চার পান বিরতির পূর্ণ ২২৫ রানে পৌঁছে দেন সোহান-শান্ত জুটি। কিন্তু বিরতির পর বাংলাদেশ ক্যাম্পে আঘাত হানেন টিম সাউদি। ৫৯তম ওভারে ৫৬ বলে ১৮ রান করা শান্তকে লাফিয়ে ওঠা বাউন্সারে থামান তিনি। দলের স্কোর তখন ২৩৮ রান ছয় উইকেটে। শান্তর পর মিরাজ ও তাসকিন কিউই পেস তান্ডবে টিকতে পারেনি। পরবর্তীতে রাব্বিকে নিয়ে সোহান পানি পান বিরতি পর্যন্ত দলকে টেনে নিয়ে যান। দলের স্কোর দাঁড়ায় ২৬০ রান আট উইকেটে। ওয়ানডে ও টি-টুয়েন্টির ভালো ফর্ম ধরে রেখে অভিষেক টেস্টে অর্ধশত রানের পথে এগোতে থাকে নুরুল হাসান। কিন্তু বোল্টের করা ৭৮তম ওভারে ওভারে শরীর ধেয়ে আসা বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন সোহান। আউট হওয়ার আগে ৯৮ বলে ৪৭ রানের সাহসী ইনিংস খেলেন সোহান। স্বীকৃত ব্যাটসম্যান সোহানের বিদায়ের পর কিউই পেসারদের শর্ট বল জর্জরিত হয়ে শেষ পর্যন্ত রাব্বির বিদায়ে ২৮৯ রান অল আউট হয় বাংলাদেশ। সেই সাথে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। টিম সাউদি শিকার করে নেন ক্যারিয়ারের ষষ্ট পাঁচ উইকেট। এছাড়া আরেক পেসার ট্রেন্ট বোল্ট শিকার করেন চারটি উইকেট।
- মুক্তিযুদ্ধের ৫ হাজার ছবির প্রদর্শন অনলাইনে উন্মুক্ত করেছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ
- রাষ্ট্রপতি চাইলে সার্চ কমিটি গঠনে নাম দেবে বিএনপি


