স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারি মো. সৌরভ আলী কে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকা দেয়া হয়েছে। কলেজের ফান্ড থেকে অধ্যক্ষ নীলিমা চন্দ এই সহায়তা প্রদান করেন।
শনিবার অসুস্থ মো. সৌরভ আলী’র সুস্থতায় কলেজ অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সরকারি কলেজ প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নীলিমা চন্দ, কলেজের কর্মচারী অসুস্থ মো. সৌরভ আলী’র পরিবারে সদস্যরা। এসময় অসুস্থ মো. সৌরভ আলী’র পাশে থাকার কথা জানিয়েছেন কলেজ প্রশাসন।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মো. সৌরভ আলী ব্রেইন স্টোকে আক্রান্ত হন। প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য সিলেট এম. এ. জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বাসায় বিশ্রাম নিচ্ছেন।


