স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসাবহ হত দরিদ্র, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় ৬০০শ’টি সৌর বিদ্যুৎ সামগ্রী বিতরণ করেছেন।
দুর্যোগ ও ত্রাণ
মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে বৃহস্পতিবার দুপুরে হাছননগরে এসব সৌর বিদ্যুৎ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, জেলা জাপা নেতা রশিদ আহমদ, ফারুক আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, সাজিুদুর রহমান প্রমুখ।


