দক্ষিণ সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জে স্কাইপিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সভায় স্বাস্থ্য বিভাগের জেলা ফ্যাসিলেটর শামছুল আহমদ, বিশ্বম্ভপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান,ছাতক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার সহ অন্যান্য উপজেলার কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোজাম্মেল হক।
সভায় অনলাইন ই টুলকিট প্রশিক্ষণ প্রদানের আয়োজন, করোন কালীনইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারি বৃদ্ধি ও সীজার হ্রাস, ১৬৭৬৭ অন লাইন কলে পরিবার পরিকল্পনা সেবা প্রদান, অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকরণে পর্যাপ্ত পরিবার পরিকল্পনা সামগ্রী প্রদান, স্টক আউট রোধে করনীয় দিক নির্দেশনা প্রদান, ই রেজিষ্ট্রেশন কার্যক্রম স্বাভাবিক ভাবে চালিয়ে যাওয়া, সকল সহকর্মীদের নিরাপত্তার স্বার্থে জনগণের পাশে থেকে সেবা প্রদানের জন্য সকল কে করোনা সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হয়, ১৮ তারিখের মধ্যে এমআইস ৪ রিপোর্ট অনলাইনে প্রদান, পেইড ভলান্টিয়ারদের ও দ্রুত পিপিই ও অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান,বিভাগীয় কার্যক্রম গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করণ ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


