স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে পাঁচ দিন ব্যাপি ৫২তম বেসিক কোর্স উদ্বোধনী করা হয়েছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্কাউটস ভবনে ৫দিন ব্যাপি বেসিক কোর্স উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্না।
উদ্বোধন শেষে তিনি বলেন, স্কাউটস মূলমন্ত্র সমাজকে পরিবর্তন করে তুলে। স্কাউটস মানুষকে পরিবর্তন করে তুলে। বাল্য বিবাহ মুক্ত, মাদকাশক্তি দূরকরণসহ সবধরনের কাজে স্কাউটদের ভূমিকা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্কাউটস’র সহ-সভাপতি ধূর্জটি কুমার বসু, সম্পাদক তাহির আলী তালুকদার, কোর্স লিডার রিপন চক্রবর্তী, প্রশিক্ষক মো. আব্দুল হাই, প্রশিক্ষক আলী রেজা, প্রশিক্ষক ছালিক মিয়া চৌধুরী, প্রশিক্ষক বিপ্লব কেতন চ্যাটার্জী, সদর উপজেলা স্কাউটস’র সম্পাদক নুরুল আনোয়ার মো. ফেরদৌস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কাউটস’র সম্পাদক মৃদুল চন্দ্র তালুকদার, জগন্নাথপুর উপজেলা স্কাউটস’র সম্পাদক এমরান আলী, সদর স্কাউটস’র যুগ্ম-সম্পাদক মো. বুরহান উদ্দিন, কোয়ার্টার মাষ্টার আবুল কাশেম আজাদ প্রমূখ।
বেসিক কোর্সে ৫টি উপদলে জেলার ৪৫ জন শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপদলগুলো হল- দোয়েল, কোকিল, কবুতর, টিয়া, ময়না।
উল্লেখ্য, আজ ৩০ জুন থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত এই বেসিক কোর্স প্রশিক্ষণ চলবে।


