স্টাফ রির্পোটার
আলোকিত জীবনের জন্যে স্কাউটিং এই স্লোগানে শেখ রফিকুল ইসলাম নাইট উদযাপন করল রোভার মুটে তাবু জলসায় অংশ নেয়া রোভার স্কাউটসরা। পিটিআই কার্যালয়ে অনুষ্ঠিত ৪ দিনের রোভার মুটের সমাপনি দিনে রবিবার সন্ধ্যায় মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুছ ছত্তারের সভাপতিত্বে মহা তাবু জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। জেলা রোভার লিডার রায়হান উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌর কলেজের সহকারি অধ্যক্ষ শাহ আবু নাসের।
সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্কাউটস সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার রোভার স্কাউটস নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিটিআই
সুপার বিপ্লব দাস, সুনামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভোগের সহযোগি অধ্যাপক জমশেদ আলী, দ্বীনি সিনিয়র আলীম মডেল মাদ্রাসার আরএসএল মোহাম্মদ আলী, জেলা রোভার স্কাউটসের সহকারি কমিশনার এটিএম আজরফ, যগ্ম সাধারণ সম্পাদক প্রাণ গোপাল দত্ত, গোবিন্দগঞ্জ স্মৃতি কলেজের আরএসএল আকবর আলী, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারি অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে রোভার মুটে অংশ নেয়া রোভার স্কাউটসদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে রোভার মুটে অংশ নেয়া ৭ টি প্রতিষ্ঠানের ৫৬ জন রোভার স্কাউটসের হাতে সনদ পত্র তোলে দেন অতিথিবৃন্দ।


