‘স্কাউট সভাপতি’ পদক পেয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগে স্কাউটের অবদানের জন্য ‘স্কাউট সভাপতি’ পদক পেয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ স্কাউট সুনামগঞ্জ শাখার আয়োজনে স্কাউট সভায় এই বিষয়টি জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্কাউট সভায় সভাপতিত্ব  করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। স্কাউট সভায় সিলেট বিভাগে স্কাউটের অবদানের জন্য ‘স্কাউট সভাপতি’ পদক পাওয়ায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে সকলে অভিনন্দন জানান।  
স্কাউট সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী, জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিনসহ বিভিন্ন উপজেলার স্কাউট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।