স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়নে কর্মশালা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ও উপজেলার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাড. আবুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা শিক্ষা অফিসার সুলেমান মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন টিপু, ইউপি বিশ্বাস, চেয়ারম্যান মকসদ আলী, আব্দুস ছাত্তার, নুরুল হক, আবুল বরকত, শামসুল ইসলাম, ফুল মিয়া প্রমুখ।
এদিকে বিশ্বম্ভরপুরে স্থানীয় পর্যায়ে উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহি অফিসার (রুটিন দায়িত্ব) সজল মোল্লা’র সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফির উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাজ্জব আলী খান, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিকগণ।