স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করতে হবে -ড. বদিউল আলম

জামালগঞ্জ অফিস
সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেছেন,    স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করতে হবে,তবেই স্থানীয় সরকার শক্তিশালী আর মজবুদ হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ও সর্বক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনের জন্য আন্দোলন করছি। নির্বাচন কমিশন নির্দলীয়ভাবে জেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে, যা স্থানীয় সরকার নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত  
লবণ বিষয়ে তৃণমূলে প্রচারাভিযান প্রকল্পের অবহিতকরণসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম (ঝুনুমিয়া)’র সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র জেলা সমন্বয়কারী আব্দুল হালিম’র সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ভাইস চেয়ারম্যান  রশীদ আহমদ, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইফসুফ আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী,  উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, গেইন সংস্থার প্রতিনিধি সৈয়দ মুসতাসিন রেজুয়ান, হবিগঞ্জ জেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আলম ভুঁইয়া, সমবায় কর্মকর্তা আবু তাহের, সমাজ সেবক জহিরুল হক তালুকদার, ব্যবসায়ী নেতা পংকজ পাল চৌধুরী, উদীচীর সভাপতি আকবর হোসেন, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ, হাবিবুর রহমান, বাপ্পী বর্মন, মহিলা পরিষদের সভাপতি আয়শা সিদ্দিকা, নারী নেত্রী দেবশ্রী পাল চৌধুরী, শারমীন সুলতানা, শিক্ষক আলী আমাজাদ, সমাজ সেবক ও ইউপি সদস্য আলী আক্কাস মুরাদ প্রমুখ।