স্টাফ রিপোর্টার
স্বপ্নডানার ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা উদীচী’র সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক ও স্বপ্নডানার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা উদীচী নাট্য বিভাগ সম্পাদক ও স্বপ্নডানার পরিচালক পুলক রাজ, জেলা উদীচী’র কোষাধ্যক্ষ জহির আহমেদ, নাট্যকর্মী নোভা চৌধুরী ও ইফতেখার সাজ্জাদ পিয়াল প্রমুখ।


