স্টাফ রিপোর্টার
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, হাওরের মানুষের স্বপ্নপূরণ করবে শেখ হাসিনা উড়াল সেতু। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সুনামগঞ্জ- নেত্রকোণা সড়ক হবে। প্রধানমন্ত্রীও তাতে আগ্রহী। হাওরের মাঝ দিয়ে সড়ক করা কঠিন হবে, শুনে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা পদ্মা সেতু করতে পারলে হাওরের বুক দিয়ে কেন সড়ক ও সেতু করতে পারবো না, পরিবেশ, প্রতিবেশ, প্রাণবৈচিত্র রক্ষা করার প্রয়োজনে হাওরের উপর দিয়ে প্রায় ৮ কিলোমিটার উড়াল সেতু
হবে। তিনি বলেন, হাওরের উন্নয়নের কথা শুনলে প্রধানমন্ত্রী খুশি হন, আমরাও তাতে অনুপাণিত হই। আমরা আশা করছি আগামী একনেক সভায় হাওরের উড়াল সেতু’র প্রকল্পটি আলোচনায় ওঠবে। আমরা এই প্রকল্পকে অর্থাৎ উড়াল সেতুকে ‘শেখ হাসিনা উড়াল সেতু’ বা ‘শেখ হাসিনা ফ্লাইওভার’ হিসাবে নামকরণ করতে চাই। তিনি অনুমতি দেবেন কী-না জানি না। তিনি বিষয়টি জানেনও না। যেহেতু এটি মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তার ফসল, এজন্য আমাদের আখাঙ্খা এর নামকরণ হোক ‘ শেখ হাসিনা উড়াল সেতু’।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হাওর এলাকার প্রতি অত্যন্ত আন্তরিক। হাওর এলাকা এক সময় অন্ধকারে ছিল। আড়ালে-লুকানো ছিল। শেখ হাসিনা হাওর এলাকাকে উন্নয়নের মাধ্যমে আলোয় নিয়ে এসেছেন। হাওর এলাকার মানুষের যোগাযোগের জন্য ফ্লাইওাভার হবে। আমরা এ নিয়ে সংশয়ে ছিলাম। তাঁর চিন্তা থেকেই এটি নির্মাণের প্রকল্প প্রস্তুত হচ্ছে। এটি হলে হাওর এলাকার আর্থ-সামাজিক চিত্র পাল্টে যাবে।
বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জের সাংবাদিকদের দেওয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ প্রেসক্লাব সার্কিট হাউস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
- প্রেসক্লাবে ৫ লাখ টাকা অনুদান দিলেন নুরুল হুদা মুকুট
- প্রকল্প পাস মানেই ইচ্ছে মতো টাকা ব্যয় নয়-পরিকল্পনামন্ত্রী


