স্বপ্নাদর্শ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নাদর্শ’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছ ২০১৬ শিক্ষাবর্ষে জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তন আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
স্বপ্নাদর্শ’র সভাপতি তুলি দাসের সভাপতিত্বে ও সহ-সভাপতি নন্দিনী ও শৈবালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের   প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, অলক ঘোষ চৌধুরী প্রমুখ।
সভা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।