জগন্নাথপুর ও দ. সুনামগঞ্জ প্রতিনিধি
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সোনার বাংলার দ্বারপ্রান্তে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকলে এদেশের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না। বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবেই।’
মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ
মাসুম বিল্লাহ।
শিক্ষক সালেহা পারভীন ও অনন্ত পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানার অফিসার ইনচার্জ হারুণ রশিদ চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামস উদ্দিন, জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, কাউন্সিলর দিলোয়ার হোসেন, উপজেলা যুব লীগ সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী আবুল হোসেন লালন, উপজেলা ছাত্র লীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সেক্রেটারী রুমেন আহমদ প্রমুখ।
এদিকে মঙ্গলবার বিকেলে স্থানীয় শান্তিগঞ্জ বাজার সুহেল কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, মনির উদ্দিন, মিজানুর রহমান জিতু, মাও. আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, দপ্তর সম্পাদক দিলীপ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বশির উদ্দিন, অ্যাড গৌরঙ্গপদ দাস, অ্যাড রাধা কান্ত দাস, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান আসাদ, তেরাব আলী, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আফরোজ মিয়া, কৃষক লীগ নেতা ফয়জুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর, সাবেক ইউপি চেয়ারম্যান ও লন্ডন প্রবাসী মো. নুরুল আমীন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম বেগ, জেলা কৃষক লীগ সদস্য মাসুক মিয়া, উপজেলা যুব লীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সহ সভাপতি রিপন তালুকদার, জুবেল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, যুব লীগ নেতা লিয়াকত মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আমীন, উপ তথ্য বিষয়ক সম্পাদক মতিউর রহমান, আব্দুল গণি ভান্ডারী, ইউপি সদস্য মো. আশরাফ আলী, জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি নুর হোসেন, হিরন পাশা, সাবেক ছাত্র লীগ নেতা বদরুল আলম টিপু, ছাত্র লীগ সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান তালুকদার প্রমুখ।
এদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে স্যানিটেশন উদ্বুধকরণ ও টিউবওয়েল বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায় ৩৫টি গভীর টিউবওয়েল ও ৩০০ স্যানিটেশন ল্যাট্রিন প্রদান করা হয়। পরে মন্ত্রী কৃষি মেলা উদ্বোধন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে গাছের চারা বিতরণ করেন।
বিকেলে মন্ত্রী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত শোক সভার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
পরে মন্ত্রী এনজিও সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এর উদ্যোগে দেড় হাজার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সংস্থার পরিচালক মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রবিন, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, এমআরও এর উপ-পরিচালক রইছুল ইসলাম, সিডএফএর নির্বাহী পরিচালক আব্দুল হক প্রমুখ। দেড়হাজার মানুষের মধ্যে জনপ্রতি ১৬০০টাকা মুল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
- হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি- ঢাকা বিমান বন্দরে চপল গ্রেপ্তার
- শানবাড়ী সংলগ্ন ৪ থানার হাওর দস্যুতা- গ্রামে-গ্রামে জলদস্যু এসরাক আতঙ্ক


