এস ডি সুব্রত
স্বপ্ন এখন ভালো থাকার
ভালো রাখার
একটা সুন্দর সকালের
প্রতীক্ষা সবার
স্বপ্ন এখন সামাজিক দূরত্ব
বজায় রাখার
করোনা মুক্ত বিশ্ব দেখার
ইচ্ছে সবার
স্বপ্ন এখন কোভিড -১৯
এড়িয়ে চলার
বিধাতা তোমার মহিমা অপার
করুনার আঁধার
স্বপ্ন এখন বন্দীত্ব থেকে
মুক্ত হবার
প্রাণ চঞ্চলতায় ভরে উঠুক
ধরনী আবার।