স্বাধীনতার মুল্যবোধকে অক্ষুন্ন রাখতে- নৌকায় ভোট দিন -ব্যারিষ্টার ইমন

জগন্নাথপুর অফিস
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন,‘ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়ীত রানীগঞ্জের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার মুল্যবোধ রক্ষায় উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করে রানীগঞ্জের ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে কাজ করবেন বলে বিশ্বাস করি।’ তিনি রানীগঞ্জবাসীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রানাকে রানীগঞ্জের রাজা বানিয়ে   শেখ হাসিনার সরকারের উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
বুধবার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানার নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, প্রবাসী আওয়ামী লীগ নেতা আকমল খান, অ্যাড. আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য আনফর উল্যাহ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু তাহের মজনু, মন্তোষ দে,উপজেলা যুবলীগ নেতা সালেহ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু, মাহমুদুল হাসান হিবলু,রাশিদ আহমদ মুরাদ প্রমুখ।