স্টাফ রিপোর্টার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আগামী ২৭ ও ২৮ মার্চ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা, র্যালি, উন্নয়নের চিত্র প্রদর্শনী সহ নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়াও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্টল স্থাপন করবে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, মুজিব শতবর্ষে দেশের এ অর্জন গৌরব ও আনন্দের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এ অর্জন অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। সকলকে সম্পৃক্ত করে আগামী ২৭ ও ২৮ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন করা হবে।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সাবেক সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী। এসময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. সামসুল আবেদীন সহ বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
- সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ জেলা শাখার কমিটি গঠন
- ইউপি ভোট : চেয়ারম্যান পদে ব্যয়সীমা সাড়ে ৫ লাখ টাকা


