মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হযরত খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসায় চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসায় ১ম থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষাক্ষার্থীদের
কবিতা আবৃত্তি এবং ৭ম থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিক্ষিকা মোছাম্মৎ হাসিনা বেগম, ফারহানা বেগম ও রুনা বেগম। কবিতা আবৃত্তিতে বিচারক ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব মাও. মোবারক হোসাইন, হা. মাও.জুবায়ের আহমদ ও মাও.কাউছার আহমদ।
চিত্রাংকন প্রতিযোগিতায় মোছা. সালমা বেগম ১ম, মোছা আমিনা আক্তার ২য় ও মোছা. মাজেদা আক্তার ৩য়, কবিতা আবৃত্তিতে মোছা. হাফছা আক্তার ১ম, মোছা শারমিনা আক্তার ২য় ও মোছা. তাহমিনা আক্তার ৩য় এবং রচনা প্রতিযোগিতায় মোছা আমিনা আক্তার ও মোছা. তানিয়া আক্তার ১ম, মোছা সালমা আক্তার ২য় ও মোছা.রুমি আক্তার আক্তার ৩য় হয়েছে।
আগামী কাল শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি


