ছাতক প্রতিনিধি
জাতীয় সংসদের প্যানেল স্পীকার, মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঝান্ডা উর্ধ্বে তুলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা দেখে প্রতিহিংসা চরিতার্থ করতে এখনো ষড়যন্ত্রকারীরা সুযোগের অপেক্ষায় রয়েছে। ঘাপটি মেরে থাকা এসব স্বাধীনতা বিরোধিদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।
শনিবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশীদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালভাবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে দেশের অগ্রযাত্রায় সবাইকে অংশগ্রহণ করে মানবতার নেত্রী হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। দলের আদর্শ ও নীতির মধ্যে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে।
ভার্চ্যুয়ালভাবে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান।
এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আতিকুর রহমান আতিক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গিয়াস মিয়া, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা কদর মিয়া, সাবেক চেয়ারম্যান ফজর আলী, নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আব্দুল মছব্বির, আখলাকুর রহমান, মুজাহিদ আলী, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, দবিরুল ইসলাম, ফিরোজ আলী, আব্দুল আউয়াল, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, অ্যাড শামসুর রহমান, অ্যাড আশিক আলী, সিরাজুল ইসলাম, মাফিজ আলী, বাবুল রায়, সাব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মুহিবুর রহমান, ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।


