স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিটের কমিটি গঠন

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিটের কার্যনিবার্হী নতুন কমিটি হঠিত হয়েছে। বুধবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ কামাল পাশার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কার্যনিবার্হী নতুন কমিটিতে প্রবাসী কল্যাণ ব্যাংক মৌলবী বাজার ব্যবস্থাপক বশারত আলীকে সভাপতি ও প্রবাসী কল্যাণ ব্যাংক সুনামগঞ্জের ব্যবস্থাপক নিবারণ চন্দ্র বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যানরা হলেন সহ সভাপতি শাহ মোহাম্মদ ইনামুল হাকিম প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর ব্যবস্থাপক, যুগ্ম সাধারণ সম্পাদক হুব্বুন নেছা তাছনিম, সাংগঠনিক সম্পাদক মো.কবীর আহমেদ, মো.আব্দুল মুহিত, দপ্তর সম্পাদক রিয়াদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশীষ কুমার বণিক, সদস্য রাখাল রায় প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি