জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিলকিস বেগম (৪৫) নামের ৪ সন্তানের জননীর হারপিক খেয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পাইলগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।
বিলকিস পাইলগাঁও গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়ের জননী।
স্থানীয় সূত্রে জাযা যায়, ওই গ্রামের ইসমাইল মিয়া ও তাঁর স্ত্রীর মধ্যে অনেকদিন ধরেই পারিবারিক কলহ চলছিলো। মঙ্গলবার সকালে বিলকিস বেগমের স্বামী তাঁকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিলকিস বেগম হারপিক পান করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সুপ্রিয়া রানী জানান, বিলকিসের মুখে হারপিকের দুর্গন্ধ পাওয়া যায়। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর মধু বলেন, সিলেট হাসপাতালে যাওয়ার পথে বিলকিস বেগমের মৃত্যু হয়। লাশ সিলেট হাসপাতালে রয়েছে।
নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বিলকিস বেগমের স্বামী ইসমাইল বলেন, আমি হাওরে ছিলাম। জানি না কি ভাবে মারা গেছে। এখন লাশ হাসপাতালে আছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানাননি। খোঁজ নিয়ে দেখব।
- দোয়ারায় পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
- জামালগঞ্জে নৌপথে চাঁদাবাজির মামলায় আটক ১


