স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় ৭টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।
অভিযানকালে আইন লঙ্ঘনকারীদের মধ্যে ৭টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এসময় জানানো হয়, জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে। এছাড়াও সকলকে সংশ্লিষ্ট স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।


