স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমপি মানিক

দোয়ারাবাজার ও ছাতক প্রতিনিধি
ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সচেতনতা অবলম্বন করতে হবে, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও প্রত্যেক নাগরিককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। জনপ্রতিনিধিদেরকে দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে থাকতে হবে।’
সোমবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য কমিটির সভায় মুহিবুর রহমান মানিক এমপি উপরোক্ত কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নিজস্ব তহবিল থেকে কমিনিটি ক্লিনিককের সিএইচসিপি স্বাস্থ্য সহকারীদের পিপিই, হেন্ড গ্লাভস, মাকস্ক, ক্যাপ, সাবান, বালত- মগ, হ্যান্ড স্যানিডাইজার উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহ বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আতিক হাসান চৌধুরী, ডা. নাহিয়ান ফারুক চৌধুরী, ডা. দেবাশীষ রায়, ডা. সাইফুল ইসলাম, ডা. লুৎফুন নাহার মৌসুমী, ডা.হাসান মাহমুদ, স্বাস্থ্য পরিদর্শক রেজাউল কবির, গণমাধ্যম কমী বজলুর রহমান, আশিক মিয়া, আলা উদ্দিন ,হাবিবউল্লাহ হেলালী, এম,এ মোতালেব ভূইয়া, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম প্রমুখ।

চাল বিতরণ
ছাতক, কৈতক ও দোয়ারাবাজার হাসপাতালে আউট সোর্সিং কাজে কর্মরত ৪র্থ শ্রেনীর ৩৭ জন কর্মচারীর মাঝে এক বস্তা(৫০কেজি) করে চাল বিতরণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মানবিক বিবেচনায় ব্যক্তিগত তহবিল থেকে সোমবার এসব কর্মচারীদের মধ্যে এক বস্তা করে চাল তুলে দেন এমপি। ঠিকাদার কর্তৃক নিয়োগপ্রাপ্ত আউট সোর্সিংয়ের ৩৭ জন কর্মচারী গত বছরের মে মাস থেকে বেতন-ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবন-যাপন করছিল। বিষয়টি জেনে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তাদের বেতন-ভাতা প্রাপ্তির বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং প্রত্যেককে সহায়তা হিসেবে এক বস্তা করে চাল তুলে দেন তিনি।
পিপিই বিতরণ
কর্তব্যকালীন সময়ে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে ছাতক ও দোয়ারাবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের নিরাপত্তার জন্য পিপিই প্রদান করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সোমবার সন্ধ্যায় ছাতক শহরের মন্ডলীভোগস্থ নিজ বাসভবনে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে পিপিই তুলে দেন তিনি। এসময় এমপি মানিক সাংবাদিদের উদ্দেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের নিরাপদে রেখে সঠিক তথ্য প্রচার করে সরকারকে সহায়তা করুন। কোন ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য নিয়ে সংবাদ প্রচার করে জনমনে আতংক না ছড়ানোর জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। এসময় ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মাহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদ আলী, ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান তানভির, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে দোয়ারাবাজারে প্রেসক্লাব নেতৃবৃন্দের মাঝে আনুষ্ঠানিকভাবে পিপিই বিতরণ করেন এমপি মানিক।