বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরের হাওরে আনুষ্ঠানিকভাবে বোর ধান কাটা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোর ধান কাটা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ধান কাটতে হবে। এ অঞ্চলে বেশী বৃষ্টিপাত হলে আগাম বন্যার ভয় ও শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে। তাই ধান পাকার সাথে সাথে দ্রুত ধান কাটা জরুরি প্রয়োজন। ধান কাটার ব্যাপারে প্রশাসনের সহযোগিতা করবে।
উপজেলার বৃহৎ খরচার হাওরে উপজেলা প্রশাসন সংলগ্ন কৃষ্ণনগর গ্রামের কৃষানী শিবানী সাহার জমিতে বোর ধান কাটার মাধ্যমে উপজেলায় ধান কাটা শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ’র তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ্জত খান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মো. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লা, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ান মিয়া, উপজেলা প্রকৌশলী মখলিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা প. প. কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দীকি তপন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মশিউর রহমান, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. আলমগীর বাবুল, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি উপ-সহকারি প্রকৌশলী মনসুর রহমান, উপজেলা কৃষকলীগ আহবায়ক হুমায়ূন কবির মৃধা, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কৃষানী শিবানীশাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষকরা।
পরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বম্ভরপুর বাজারে ২টি ভিক্ষুক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার দোকার ঘরের চাবি হস্তান্তর এবং উপজেলা প্রশাসনের সামনে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাথে ঢেউটিন বিরতণ করেন। এছাড়াও কৃষি সম্প্রসারণ বিভাগের যান্ত্রিক করণ প্রকল্পের আওতায় কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাত হারভেস্টারের চাবি হস্তান্তর করেন।
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায়
- দোকানকোঠার জমি নিয়ে বিরোধ- দক্ষিণ সুনামগঞ্জে চাচা-ভাতিজা খুন


