স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার
জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আহমদ, অ্যাড. কামাল উদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ বুরহান উদ্দিন লিটু, সাংগঠনিক সম্পাদক লাভলু আহমদ, দেলোয়ার হোসেন মাসুম, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলার নেতা মখলিছুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক জুয়েল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অলিমান তালুকদার, জামালগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মানিক মিয়া, তাহিরপুর উপজেলার সভাপতি সুশেন বর্মণ, ধর্মপাশার যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, দিরাই উপজেলার সভাপতি শাহজাহান সরদার, জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।