স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক মরহুম সাহাব উদ্দিনের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সাহাব উদ্দিনের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্ব ও জেলা যুবলীগের সদস্য
সবুজ কান্তি দাসের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজুলল হক আতিক।
স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক আহবায়ক অ্যাড. আব্দুল করিম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. রনক আহমেদ, অ্যাড. কল্লোল তালুকদার চপল, বিপ্রেশ রায় বাপ্পী, লুৎফুর রহমান নাইম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক এহসান আহমেদ উজ্জল, সদর উপজেলা যুবলীগ নেতা আজিজুল আলম অপু, পিন্টু বণিক, আবু কাওছার, আমিরুল ইসলাম রাসেল, জেলা ছাত্রলীগ নেতা দিপঙ্কর কান্তি দে, সামিয়ান তাজুল, বকুল তালুকদার প্রমুখ।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক আতিক বলেন,‘অকাল প্রয়াত যুবলীগ নেতা সাহাব উদ্দিন একজন দক্ষ সংগঠক ও নিবেদিতকর্মী ছিলেন। অমায়িক ব্যবহার দিয়ে তিনি সুনামগঞ্জের যুবলীগ নেতাকর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। ’
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ভোররাতে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মারা যান। তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর বয়স। সাহাব উদ্দিন বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম জয়নাল আবেদীনের ছেলে।


