স্মরণ সভায় বক্তারা মফস্বল সাংবাদিকতায় টিপু ছিলেন নিবেদিত প্রাণ

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে প্রেসক্লাব সভাপতি, দৈনিক সমকাল ও সবুজ সিলেট পত্রিকার দিরাই-শাল্লা প্রতিনিধি, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার প্রয়াত টিপু সুলতান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিরাই প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা গণমিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক আবু হানিফ চৌধুরীর পরিচালনায়    
শোকসভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মো. মোশাররফ মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলতাব উদ্দিন, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের প্রিন্সিপাল মিহির রঞ্জন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল-আজাদ, দৈনিক যুগান্তর পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক ও ঢাকা ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি নেসারুল হক খোকন, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে, মানবকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, সবুজ সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ছামির মাহমুদ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার কাউসার আহমদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক আল হেলাল, সিলেটবাণীর খালেদ আহমদ, বিশিষ্ট লেখক বদরুল আলম, শোকসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক জিয়াউর রহমান লিটন, সোয়েব হাসান, মুহাম্মদ আব্দুল বাছির, ইমরান হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা নূরউদ্দিন আহমদ, দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা হাছন আলী, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, জাসদ নেতা আমিনুল ইসলাম আমিন, শিক্ষক সরদার গোলাম মোস্তাফা রুমী, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমর পুত্র নূর জালাল, দিরাই পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুয়েল চৌধুরী, কবি নজরুল ইসলাম রানা, আনিুসর রহমান সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ি সেলিম আহমেদ মিঠু, শাহজাহান মাহমুদ হেলাল, আবুল হোসেন, প্রশান্ত কুমার দাস, প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ছেলে রবিউল ইসলাম, রজব উল ইসলাম, রাফিউল ইসলাম, শাফিউল ইসলাম প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকতায় সাংবাদিক টিপু সুলতান ছিলেন নিবেদিত প্রাণ এক সংবাদকর্মী। সাধারণ মানুষের আধিকার আদায়ে, অনিয়ম নির্যাতনের বিরুদ্ধে আজন্ম লড়ে গেছেন তিনি। তার কর্মই তাকে আজীবন বাঁচিয়ে রাখবে দিরাইবাসীর মাঝে। তার অকাল প্রয়াণ ভাটির এ জনপদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার অসহায় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তারা বলেন, আমরা আপনাদের পাশে থাকবো।
শোকসভায় দৈনিক সবুজ সিলেটের পক্ষ থেকে বার্তা সম্পাদক সামির মাহমুদ ১০ হাজার ও দৈনিক সুনামগঞ্জের খবরের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে ৫ হাজার টাকা টিপু সুলতানের পরিবারকে প্রদান করেন।