স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সরকারি ট্যাকনিকাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহিউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল সিকদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আলী হায়দার রাসেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলাম ও নৈতিক শিক্ষার শিক্ষক মো. হুসাইন আহমদ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম।
- সরকারি চাকরিতে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ ফাঁকা
- বাংলাদেশ-ভারত হাইকমিশনের যৌথ উদ্যোগ/লন্ডনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন


