স্মৃতিচারণা ও কবিতা পাঠের মধ্যে দিয়ে বিদায় বছরের শেষ দিনকে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ প্রসেনিয়াম বছরেরে শেষ দিনে বিগত বছরের স্মৃতিচারণা ও  ‘শেষ গোধূলি ২০১৬’ শিরোনামে কবিতা পাঠের আয়োজন করে।  স্মৃতিচারণা ও কবিতা পাঠের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় বছরের শেষ দিনটিকে। শনিবার সন্ধ্যা ৬ টায় সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অঞ্জন চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন দেবাশীষ তালুকদার শুভ্র, আবিদ খান হৃদয়, রুবাইয়া আলতাফ, শেখ বরাত , আলাউর খান, সিমান্ত চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন জুবায়ের খান, সুমন রায়, ননন্দিনী দাস তিথি, সুমন চন্দ্র সরকার, রকি খান, ফয়সাল আহমেদ, আরিফুর রহমান, লিখন আহমেদ, আনোয়ার হোসেন, আলী    
হাসান ইমন,সাব্বির আহমেদ, চৈতী রাণী কর, সামিউল হক সামি, সিমুন, রুবি কর।
অনুষ্ঠানের মঞ্চ সজ্জাটি ছিলো ব্যতিক্রম মঞ্চেই ছিলো চায়ের দোকান এবং বেঞ্চ। অনুষ্ঠানে বিভিন্ন কবির প্রায় ৩০ টি কবিতা আবৃত্তি করা হয়েছে। অনুষ্ঠানটি নির্দেশনা প্রদান করেন দেবাশীষ তালুকদার শুভ্র এবং সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ পৌরসভা।