স্যানক্রেডের প্যারামেডিকদের সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এবং সুইস কনট্রাক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় কমিউনিটি প্যারামেডিকদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শহরের কাজির পয়েন্ট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ওইদিন সকালে প্রধান অতিথি হিসাবে সেমিনারের উদ্বোধন করেন সিভিল সার্জন  ডা. আব্দুল হাকিম। উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌতম রায়, আস্থা প্রকল্পের ফোকাল পার্সন ইলিমেন্ট হাজং ও প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হাসান, প্যারামেডিকের পক্ষে মো. তরিকুল ইসলাম।
সেমিনারের বিষয় ছিল গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ। যেমন প্রি-এক্লাম্পসিয়া,  প্রি-এক্লাম্পসিয়ার প্রকারভেদ, মৃদু প্রি-এক্লাম্পসিয়ায় করণীয়, প্রি-এক্লাম্পসিয়ার লক্ষণ ও চিহ্ন সমুহ, প্রি-এক্লাম্পসিয়ার জটিলতাসহ ২১টি বিষয়ের উপর এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন ডা. গৌতম রায়।
সেমিনারে জেলার প্রত্যন্ত অঞ্চলের সেবাদানকারী ২৫জন কমিউনিটি প্যারামেডিক অংশগ্রহণ করেন।