স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস পালন

শহরের নবীনগর সংলগ্ন ধারারগাঁও স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল ও মাল্য দান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মি. পলাশ চিছাম’র সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে দিবসটির তাৎপর্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ডকুমেন্টারী ভিডিও চিত্র বড় পর্দায় প্রদর্শন করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মি. পলাশ চিছাম মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সাথে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ উন্নয়নে শরিক হওয়ার জন্য সকলকে আহবান জানান। তিনি জাতি ও দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. আনতারা হুমায়রা, মেডিকেল অফিসার, ডা. বন্যা তালুকদার, ডেন্টাল সার্জন, মি. আমোষ রিছিল, এডমিন ও হিসাবরক্ষক, স্যানক্রেড হাসপাতাল, কমিউনিটি প্যারামেডিক ছাত্র আল আমিন খন্দকার, রুবিনা আক্তার প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি