স্টাফ রিপোর্টার
সুরঞ্জিত সেন গুপ্ত মহিলা কলেজ এবং সুরঞ্জিত সেন গুপ্ত পলিটেকনিকেল ইনস্টিটিউট মাঠে হাজার
হাজার মানুষের সমাবেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন- ‘দিরাই-শাল্লায় আমি বহুবার এসেছি, ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে গণসংগঠন করার সময়ও এসেছি। সুরঞ্জিত সেন গুপ্ত ছাত্র রাজনীতি থেকেই আমার নেতা। তিনি জীবন্ত কিংবদন্তী। আমরা আগেও তাঁর কাছ থেকে শিখেছি, এখনও শিখছি, ভাটি বাংলা শব্দটি আমি তাঁর মুখ থেকেই অনেক আগে প্রথম শুনেছি, ভাটি বাংলায় এক সময় বেশিরভাগ মানুষ কেবল এক ফসলি বোরো ধান এবং হাওরের মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকতেন। সুরঞ্জিত সেন গুপ্ত তাঁর নিজ উদ্যোগে পলিটেকনিক্যাল কলেজ করে ভাটি বাংলায় বৃত্তিমূলক কারিগরি শিক্ষার গণজাগরণ সৃষ্টি করেছেন’। এসময় তিনি সুরঞ্জিত সেন গুপ্তকে লক্ষ্য করে হাত তুলে সালাম জানিয়ে বলেন, ‘স্যালুট, জীবন্তি কিংবদন্তি’ এসময় মাঠ জুড়ে ছড়িয়ে থাকা জনতা করতালি দিয়ে মন্ত্রীর বক্তব্য ও মন্তবকে সমর্থন জানান।
- সুরঞ্জিত যা বললেন…
- সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট উদ্বোধন- শিক্ষার্থীর পরিবর্তন লক্ষ্য করলে দ্রুত সংশোধনের চেষ্টা করুন -শিক্ষামন্ত্রী


