স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়ককে ৪ লেনে উন্নীত করার অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে আধাসরকারি পত্র দিয়েছেন ড. মোহাম্মদ সাদিক।
গত ২০ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম.এ.এন ছিদ্দিক’এর কাছে পাঠানো আধাসরকারি পত্রে ড. মোহাম্মদ সাদিক লিখেছেন, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের রাস্তাসমূহের অবস্থা অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ। এই সড়ক জরুরি মেরামত করাসহ পুন:সংস্কার এবং এর বিস্তৃতি ৪ (চার) লেন করা জরুরি।
পত্রে তিনি লিখেছেন, প্রাথমিকভাবে সুনামগঞ্জ- সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জস্থ
১ (এক) কিলোমিটার ও জাওয়াবাজারস্থ ১ (এক) কিলোমিটার অর্থাৎ দুই কিলোমিটার সড়ক জরুরি ভিত্তিতে মেরামতসহ পুরোপুরিভাবে সুনামগঞ্জ-সিলেট সড়ক উন্নতমানের সংস্কার করা আবশ্যক।
ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জবাসীর সড়ক যোগাযোগের একমাত্র পথ এই মহাসড়কটি ৪ (চার) লেনে উন্নীত করা জরুরি বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য যোগাযোগ সচিবের ব্যক্তিগত দৃষ্টি কামনা করছেন।
- দোয়ারায় সেরুজ্জামানের হত্যা-হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
- ইনানের প্রার্থীতা নিয়ে অন্য দুই প্রার্থী কী ভাবছেন


