সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের ভাইস চেয়ারম্যান আহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে সড়ক দুঘর্টনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার বেলা দুইটার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর-সিলেট সড়কের বিশ্বনাথ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের প্রাইভেট কারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে জগন্নাথপুর উপজেলা     
পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে কে বিশ্বনাথের কাদিরপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে সিলেট ওমসানি হাসপাতালে প্রেরণ করা হয়। ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে’র সঙ্গে থাকা ঠিকাদার কদ্দুস মিয়াও এসময় আহত হন।
দুর্ঘটনায় আহত কদ্দুস মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ তিনি জানান, ভাইস চেয়ারম্যানের জ্ঞান এখনো ফিরেনি। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
বিকাল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব’র ভাতিজা সুজিত কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাইস চেয়ারম্যাস ও ঠিকাদার কুদ্দুস মিয়া একটি প্রাইভেট কার যোগে জগন্নাথপুর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে দ্রুতগামী একটি ট্রাক তাদের কারকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে এখন সিলেটে যাচ্ছি।