সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনায় নিহত ময়মনসিংহের স্কুল ছাত্রী তিথি পালের মৃত্যুর প্রতিবাদে সুনামগঞ্জের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আলফাত স্কয়ারে মানববন্ধনে ঘাতক ট্রাক চালককে দ্রæত গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের
সভাপতি দিপংকর কান্তি দে, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মোশাহিদ তালুকদার, টিটু পাল, ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ, জয়দ্বীপ পাল, তানজিল রহমান, সজল তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সোমবার সকাল ৭টার দিকে দুই বান্ধবী রাস্তার পাশ দিয়ে কোচিংয়ে যাচ্ছিল। পথে ময়মনসিংহ শহরের মধ্যবাজার পুরনো সোনালী ব্যাংক এলাকায় পিছন দিকে থেকে বালুবোঝাই দ্রæতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তিথি পাল।