স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের সাচনা-বেহেলীবাজার রোডের রাজাপুর গ্রামের সামনে রেজিস্ট্রেশন ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চাপায় নিহত রাজাপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্র কুমার তালুকদারের হত্যা মামলায় মোটরসাইকেল চালককে ৫ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গত ১৫ জুন বুধবার সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন এই রায় প্রদান করেন। দ-প্রাপ্ত
মোটরসাইকেল চালকের নাম বিজয় কর। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শালমারা গ্রামের যোগেন্দ্র করের ছেলে। বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৯ এপ্রিল রাজাপুর গ্রামের সামনের পাকা রাস্তায় গ্রামের হরেন্দ্র তালুকদারকে চাপা দেয় মোটরসাইকেল চালক বিজয় কর। স্থানীয়রা বিজয় করকে আটক করে পুলিশে সোপর্দ করে। হরেন্দ্র তালুকদার মোটরসাইকেল চাপায় গুরুতর আহত হন। তাকে প্রথমে তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশংকজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় দিরাই রাস্তায় হরেন্দ্র তালুকদারের মৃত্যু হয়। এ ঘটনায় সেদিনই জামালগঞ্জ থানায় বিজয় কর, তার ভাই দিপক কর ও সাচনাবাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের যোগেন্দ্র দাসের ছেলে রন দাসকে আসামী করে একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমাংশু শেখর তালুকদার। পরে আদালত থেকে জামিনে মুক্ত হন প্রধান আসামী মোটরসাইকেল চালক বিজয় কর। আদালত মামলার তদন্ত ও দীর্ঘ শুনানী শেষে মোটরসাইকেল চালক প্রধান আসামী বিজয় করকে ৫ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন। রায়ে অন্য দুই আসামীকে মামলা থেকে খালাস দিয়েছেন।
মামলার বাদী নিহতের ছেলে হিমাংশু শেখর তালুকদার জানিয়েছেন, আদালত তার পিতা হরেন্দ্র তালুকদারের মৃত্যুর ঘটনায় মামলায় মোটরসাইকেল চালক বিজয় করকে ৫ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন। দ-প্রাপ্ত বিজয় কর পলাতক রয়েছে বলে জানিয়েছেন তিনি।
- ছয় লন্ডনী ইউপি চেয়ারম্যানের শপথ ২৮ জুন
- রমজানে ভিজিএফ- ১১ উপজেলা ও ৪ পৌরসভায় ৩১৮৬.৬২ মে. টন চাল বরাদ্দ


