সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক গণসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের ইপিআই ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
কর্মশালার আয়োজন করে লাইফ স্টাইল, হেল্থ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হক, সিভিল সার্জন কার্যালয়ের ডা. মো. সজিব কবির ভুইয়া। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোশারফ হোসেন ও পিয়ারা বেগম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আকরাম উদ্দিন, আরডিএসএ ইডি মো. মিজানুল হক সরকার, কেয়ারের সঙ্গীতা বৈদ্য, পল্লী চিকিৎসক মো. ফরহাদ ইসলাম, মুফতি আব্দুল হক, হাফিজ নুর হোসেন, হাফিজ হারুনুর রশিদ, বন্ধু এনজিও’র ডিএম সিরাজুল ইসলাম, মাও. আব্দুশ শহীদ, মাও. জসীম উদ্দিন, মাও. জিল্লুর রহমান প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।