সড়ক দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনা রোধে ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুমোদনহীন, রেজিষ্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গাড়ীচলাচল প্রতিরোধে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে ও ট্রাফিক সার্জেন্ট সালাহ উদ্দিন কাজল ও  জেলা পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রেজিষ্ট্রেশানবিহীন মোটরসাইকেল চালনা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেস সার্টিফিকেট না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং আইন মেনে চলার জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়।