স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলায় রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন নেছা পাবলিক উচ্চ বিদ্যালয়ে ব্র্যাকের উদ্যোগে সড়ক নিরাপত্তায় আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন নেছা পাবলিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রোড সেফটি কমিটির সভাপতি মো. সাজেদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও উপজেলা রোড সেফটি কমিটির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার মো. বিলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ দেব, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, ব্র্যাক জেলা সমন্বয়ক একে আজাদ, ব্র্যাক প্রধান কার্যালয়ের কর্মকর্তা মো. আজমত আলী, ব্র্যাক বিভাগীয় সমন্বয়ক হাসান আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ফিল্ড কমিউনিকেটর সোবহান শেখ। আলোচনা শেষে পদযাত্রা রসুলগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


