সড়ক পরিবহন সমিতি’র কার্যালয় পরিদর্শন করলেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের আমন্ত্রণে সড়ক পরিবহন মালিক সমিতি’র প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের
পৌরবিপণিস্থ কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মুহিব উদ্দিন চৌধুরী, কার্যকারী কমিটির সভাপতি আব্দুল আলী, সহ-সভাপতি আসকর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল, সদস্য ইকবাল আহমেদ, তোরাব আলী, আব্দুল মোমিন, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, রোড কমিটির সভাপতি লায়েক আহমদ, সম্পাদক আলীম উদ্দিনসহ মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।