স মিল শ্রমিক সংঘের রেজিষ্ট্রেশন প্রকাশ

স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির রেজিষ্ট্রেশন ৬২ সিলেট প্রকাশ উপলক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সংগঠনের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজ মিয়া। সাধারণ সম্পাদক মনির মিয়া’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সহ সভাপতি অমির উদ্দিন। লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল।