স্টাফ রিপোর্টার
হজযাত্রীদের প্রশিক্ষণ ও উপহার সামগ্রী দিয়েছেন সুনামগঞ্জ পৌরসভা। মঙ্গলবার বিকেলে পৌর সভার হল রুমে প্রশিক্ষণ শেষে ৩০ জন হজ্ব যাত্রীর হাতে উপহার সামগ্রী তুলে দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
এসময় পৌর মেয়র নাদের বখ্ত’র সভাপতিত্বে ও স্যোসাল ডেভেলপমেন্ট অফিসার নিজাম উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামতলা জামে মসজিদের ইমাম ও খতিব সাইকুল হাদিস মাওলানা সাজিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন।


