হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্য বই ও স্কুল ড্রেস বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের কস্তর আলী ও মহুরা আলী এডুকেশন ফাউন্ডেশনের উদ্যাগে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের হতদরিদ্র ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও বই বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে সহকারী শিক্ষক আব্দুল আলীম’র সভাপতিত্বে ও শিক্ষক সুলতানা বেগম’র পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জগন্নাথপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলাল হোসেন, সাবেক কাউন্সিলর তাজিবুর রহমান, শিক্ষক রইছ উদ্দিন, হারেছ মিয়া, হুমায়ুন কবির, ইমাম আবু হানিফা, ট্রাস্টের সদস্য আবুল হাসনাত আমির, সুহেল আহমেদ, মনির মিয়া, সেলিম মিয়া প্রমুখ।
প্রসঙ্গত যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান তাঁর বাবা মায়ের নামে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করে প্রতি বছর শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন।